প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে

২০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা এআই সিস্টেমে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার পরিবেশ দেখতে গিয়েছিলাম, শিক্ষকরা ঠিকমতো পরীক্ষা দিচ্ছেন কিনা; তাদের বেঞ্চ ঠিক আছে কিনা, তারা গল্প করছেন কিনা—এগুলো দেখতে গিয়েছিলাম। নকল ধরতে না; এখানে নকল ধরার কোনো প্রশ্ন আসে না।

তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছ থেকে ওএমআর শিটগুলো প্রক্রিয়াকরণ করছি, যেন এখানে কোনো রকম দুর্নীতির সুযোগ যেন না হয়। ম্যানেজমেন্ট কমিটি আগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিতো। এখন এটা আমরা দিচ্ছি যেন এই জায়গায় ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে শিক্ষকদের সাংঘর্ষিক কিছু না হয়।

ভাইভার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা চিন্তা করছি ভাইভাতে যেন নেপোটিজম (স্বজনপ্রীতি), ফেভারিটিজম (পক্ষপাতিত্ব) না হয়, সেজন্য ভাইভা নেব এআই সিস্টেমে।  

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬