কুবি ছাত্রলীগের কমিটি নিয়ে রাতভর নাটক

০১ অক্টোবর ২০২২, ০৭:৩০ AM
কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া বিজ্ঞপ্তি

কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া বিজ্ঞপ্তি © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৯ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের আধাঘন্টার মধ্যে ছাত্রলীগের ফেসবুক ওয়াল থেকে তা আবার সরিয়ে নেওয়া হয়। কমিটি বিলুপ্তির বিষয়টি সত্যতা নিশ্চিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের একাধিক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের মধ্যে মতপার্থক্য দেখা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি। অন্যদিকে কমিটি বিলুপ্তির বিষয়টি সত্য বলে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন।

আবার ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেললেও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাদ্দাম হোসেন নিজের ফেসবুক ওয়ালে বিজ্ঞপ্তিটি রেখে দেন। এ বিষয়ে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক খুদেবার্তায় জানান, কমিটি বিলুপ্ত করা হয়নি। সম্মেলন আয়োজন করা হবে। তারিখ নির্ধারণ হলে জানানো হবে।

দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রেস বিজ্ঞপ্তিটি ভুল হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি হবে।

আরো পড়ুন: চুয়েট-কুয়েটে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি তার ফেসবুক স্ট্যাটাস দেখতে বলেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রেস রিলিজ হয়েছে কমিটি বিলুপ্তির। এখন পর্যন্ত আমরা এটাই জানি। পরবর্তীতে কোনো আপডেট পাইনি যে এরকম সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিনা।

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। ছাত্রলীগের কেন্দ্রীয় উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম হাসান লিমন জানান, সম্মেলনের তারিখসহ আরেকটি প্রেস রিলিজ আসবে। সেজন্য আগেরটি সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের এমন ধোঁয়াশা পরিস্থিতি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ফেসবুকে পাল্টা-পাল্টি মন্তব্য করেন।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence