চুয়েট-কুয়েটে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

০১ অক্টোবর ২০২২, ১২:০৬ AM
লোগো

লোগো © ফাইল ছবি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চুয়েট ও কুয়েট শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।সেইসাথে বাংলাদেশ ছাত্রলীগ, এই দুই বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের নিকট থেকে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে নিম্নোক্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬