৫০তম বিসিএস

পরীক্ষার কেন্দ্রে যেসব জিনিস সঙ্গে নেওয়া যাবে না, জানাল পিএসসি

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা থেকে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা কী আনতে পারবেন আর কী পারবেন না এ সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনা দিয়েছে পিএসসি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। 

পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪-এর বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পরীক্ষায় অসদুপায় প্রতিরোধে শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনা দিয়েছে পিএসসি। 

১. পরীক্ষার কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা নিষিদ্ধ। এসব সামগ্রীসহ পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. হলের গেটে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের।

৩. পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। সে নির্দেশনা অনুসরণ করতে হবে।

৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীর কানের ওপর কোনো আবরণ রাখবেন না, খোলা রাখতে হবে। কানে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।  

আওয়ামী সরকারের মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির সোহাগ
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬