মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২

১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ PM
জব্দ করা ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল (ইনসেটে আটক দুজন)

জব্দ করা ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল (ইনসেটে আটক দুজন) © সংগৃহীত

মুন্সিগঞ্জে দুটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় সাতক্ষীরার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।

এসআরবি-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর পৌনে চারটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে অস্থায়ী তল্লাশিচৌকি বসায় সংস্থাটির শ্রীনগর ক্যাম্পের একটি দল। এ সময় পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। ভ্যান দুটি থেকে ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল পাওয়া যায়।

এসআরবি-১০-এর হিসাব অনুযায়ী, উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা। কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে পণ্যগুলোর মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা। পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান দুটিও জব্দ করা হয়েছে।

এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার দুজন বেনাপোল দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি, শালসহ বিভিন্ন পণ্য দেশে আনতেন। পরে কাভার্ড ভ্যানে করে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন।

জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিশু সন্তানসহ একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা
  • ১১ নভেম্বর ২০২৬
জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি…
  • ১১ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা
  • ১১ নভেম্বর ২০২৬
পুকুরে মিলল সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতার মরদেহ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950