ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনাসহ ২২ দেশ

০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ AM
২২ দেশের জার্সি উন্মোচন

২২ দেশের জার্সি উন্মোচন © সংগৃহীত ছবি

শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের আমেজ। ২০২৬ সালের জুনে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহারণ। বিশ্বকাপে এ পর্যন্ত সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ২৮টি দেশ। এর মধ্যে বুধবার একসাথে ২২টি দেশের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে, তাদের জার্সি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচনের তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি। অতীতের গৌরব আর আধুনিকতার ছোঁয়া মিলিয়ে ডিজাইন করা হয়েছে লিওনেল মেসিদের নতুন জার্সি।

নতুন এই জার্সিতে থাকছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙের মিশ্রণ। ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে হালকা রঙের মিশ্রণ। নকশাটি ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপজয়ী জার্সির রঙ থেকে অনুপ্রাণিত।

গলার পেছনে যোগ করা হয়েছে বিশেষ এক স্মারক চিহ্ন ‘১৮৯৬’। এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠাবর্ষের প্রতীক।

এএফএ জানিয়েছে, এই জার্সি কেবল পোশাক নয়, বরং আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস ও গর্বের প্রতিফলন।

আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। তবে এখনও বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়নি। বাছাইপর্বের খেলা শেষে আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে।

রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬
অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে ফার্মেসি মালিকদের কড়া নির্দেশ…
  • ২২ নভেম্বর ২০২৬
যেসব ভুলে তাৎক্ষণিক বাতিল হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার…
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন গ্রুপে, শুরু ১৭ ডিসেম্বর
  • ২২ নভেম্বর ২০২৬
স্মৃতিশক্তি ফেরাতে কার্যকর স্প্রে বানালেন বিজ্ঞানীরা, যেভাব…
  • ২২ নভেম্বর ২০২৬