যে পরিকল্পনায় লঙ্কা জয়, জানালেন সাইফ

২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ PM
সাইফ হাসান

সাইফ হাসান © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করেছে টাইগাররা। তবে এতেও সন্তুষ্ট নন জয়ের অন্যতম নায়ক সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। কিন্তু ম্যাচ শেষে জানালেন, উদযাপন নয়, এখন তার সব মনোযোগ ভারতের বিপক্ষে আগামী ম্যাচে। একই সঙ্গে ভারতের বিপক্ষে কেবলই লড়াই নয়, জয়-ও তুলে নিতে চান।

সাইফ বললেন, ‘এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের (ভারত) ম্যাচ।’
এই ব্যাটিং অলরাউন্ডার যোগ করলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং পরিকল্পনা প্রসঙ্গে সাইফ বললেন, ‘উইকেট পড়ার পর আমাদের পরিকল্পনা ছিল যে, পাল্টা আক্রমণ করব। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও, আমরা টিম মিটিংয়ে বোলারদের নিয়ে আলোচনা করেছিলাম। লিটন ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা খুব ভালো ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে পরের বলটা কী হতে পারে এবং সেটাই আমাকে বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি।’

স্বাভাবিকভাবে মোস্তাফিজের প্রশংসা ঝরল সাইফের কণ্ঠে। তার ভাষ্যমতে, ‘ফিজ (ভাই) বোলিং তো সবসময়ই অসাধারণ। উনি গত কয়েক মাস ধরেই খুব ভালো ছন্দে আছেন। আজকের ম্যাচেও উনি কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। উনি একজন বিশ্বমানের বোলার এবং এই ধরনের পরিস্থিতিতে খেলাটা তার জন্য অনেক সহজ।’ 

ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950