উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সুখবর

২৮ জুন ২০২৫, ১২:২২ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:৪৪ PM
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম © সংগৃহীত

আগামী ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেওয়া হবে না, তা আগেই জানিয়েছে মাইক্রোসফট। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১-তে হালনাগাদ করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর ফলে উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, ততই দুশ্চিন্তা বাড়ছে ব্যবহারকারীদের। এদিকে নতুন এক ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর উইন্ডোজ ১০-এর জন্য মাইক্রোসফটের আনুষ্ঠানিক সহায়তা (সাপোর্ট) শেষ হচ্ছে। এরপর সাধারণ নিরাপত্তা আপডেট আর পাওয়া যাবে না।

তবে যারা আরও কিছুদিন উইন্ডোজ ১০ ব্যবহার করতে চান, তাদের জন্য চালু হচ্ছে ইএক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) সুবিধা। আপডেটটি ২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট শর্ত মেনে বিনা মূল্যে ইএসইউ সুবিধা গ্রহণ করতে পারবেন।

মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে তিনটি পদ্ধতিতে ইএসইউ সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে একমাত্র বিনা মূল্যের পদ্ধতিটি হলো উইন্ডোজ ব্যাকআপ ফিচার চালু করে যন্ত্রের সেটিংস ও ফোল্ডার ক্লাউডে সংরক্ষণ করা। তবে এই ব্যাকআপের জন্য মাইক্রোসফটের ক্লাউড সেবা ওয়ানড্রাইভ ব্যবহার করতে হবে। ওয়ানড্রাইভে বিনা মূল্যে ৫ গিগাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণের সুযোগ রয়েছে। তাই তথ্যের পরিমাণ বেশি হলে অতিরিক্ত জায়গা কিনতে হতে পারে।

বছরে ৩০ ডলার পরিশোধ করে বা মাইক্রোসফট রিওয়ার্ডস পয়েন্টের মাধ্যমেও ইএসইউ সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কমপক্ষে এক হাজার পয়েন্ট থাকতে হবে। আগামী মাসে উইন্ডোজ ১০-এ যুক্ত করা হবে একটি নতুন ইএসইউ এনরোলমেন্ট উইজার্ড। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিনটি পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারবেন। পর্দায় নির্দেশনা অনুসরণ করলেই কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ইএসইউতে যুক্ত হয়ে যাবে।

সূত্র : দ্য ভার্জ

পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬