সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

১৩ মার্চ ২০২৬, ১১:৪৪ AM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ১২:২১ PM
হেডফোন

হেডফোন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন নিয়ে বিরোধীদলীয় এমপি মির আহমেদ বিন কাশেম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, নিম্নমানের হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনদের মধ্যে চলে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, সংসদে দেওয়া হেডফোনটি আসলেই নিম্নমানের কি—না। দাম কত এবং মান কেমন—এ বিষয়গুলোই খুঁজে দেখেছে দ্য ডেইলি ক্যাম্পাস।

সংসদে ব্যবহৃত ‘Shure’ ব্যান্ডের হেডফোনটির ‘SRH240A’ মডেলের। ‘Shure’ একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি। এটি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোনের মতো অডিও প্রোডাক্টের জন্য বিখ্যাত।

ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটে ঘেঁটে দেখা যায়, ‘SRH240A’ মডেলের হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা (বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডলার রেট অনুযায়ী)। ওয়েবসাইটটিতে দেওয়া ব্যান্ডটির অন্য মডেলের হেডফোন গুলো মধ্যে এটাই সর্বনিম্ন দামের।

ব্যান্ডটির অন্য হেডফোনগুলোর মধ্যে রয়েছে, ‘AONIC 50 GEN 2’ মডেলের দাম ৩৮৯ মার্কিন ডলার। যা প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। ‘SRH840A’ মডেলের দাম ১৬৯ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা। ‘SRH440A’ মডেলের দাম ১০৯ ডলার, যা প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা। ‘SRH1540’ মডেলের দাম ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা। ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার, যা প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।

ব্যান্ডটির অন্য হেডফোনগুলোর মধ্যে রয়েছে, ‘AONIC 50 GEN 2’ মডেলের দাম ৩৮৯ মার্কিন ডলার। যা প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। ‘SRH840A’ মডেলের দাম ১৬৯ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা। ‘SRH440A’ মডেলের দাম ১০৯ ডলার, যা প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা। ‘SRH1540’ মডেলের দাম ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা। ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার, যা প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।

হেডফোনটি নিয়ে জার্মানিতে বসবাসকারী কনটেন্ট ক্রিয়েটর ‘নাটালিয়া এবং হাবিব’ সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্তব্য করেন।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সংসদের এক মাননীয় এমপি হেডফোন নিয়ে পোস্ট দিয়েছেন। এটা প্রায় ৬০–৭০ ইউরোর একটি এন্ট্রি-লেভেল হেডফোন। ইউরোপে আমাদের কোম্পানিতে প্রতিদিন ৪–৫ ঘণ্টার মিটিংয়ের জন্য আমরা প্রায় ১২০ ইউরোর ডেল (Dell) হেডসেট ব্যবহার করি—দীর্ঘ মিটিংয়ে সত্যিই বেশ আরামদায়ক।

হাবিব আরও বলেন, ‘ভাবছিলাম, সংসদের এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য হয়তো একটু “পার্লামেন্ট-গ্রেড” হেডসেট হলে এমপিদের কানেরও সুবিধা হতো!’

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময় হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি মাইকে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন। 

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন জোহরের আযান দিচ্ছে। সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো। 

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950