গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ PM
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আহত হয়েছেন। প্রতিপক্ষ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও অভিভাবকের বিরুদ্ধে হামলা ও অশোভন আচরণের অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেদককে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কাঁঠালিয়া উপজেলায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ও হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়। খেলা চলাকালে কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের কয়েকজন ছাত্রী ও তাদের অভিভাবক মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতদের মধ্যে আসমা আক্তার, জান্নাতী আক্তার, মীম আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া মনি ও শাফিমা আক্তারসহ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক কাউসার তালুকদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কোমলমতি ছাত্রীদের ওপর এমন হামলার যদি সুষ্ঠু বিচার না হয়, তাহলে সন্তানকে আর স্কুলে পাঠাব না।

মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনি শঙ্কর বেপারী বলেন, শিক্ষার্থীরা স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য উপজেলা একাডেমি সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9