ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ PM
আটক মো. রবিউল বেপারী ওরফে হৃদয় ও মো. রাজিব হোসেন বেল্লাল

আটক মো. রবিউল বেপারী ওরফে হৃদয় ও মো. রাজিব হোসেন বেল্লাল © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের শাহমিয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন মো. রবিউল বেপারী ওরফে হৃদয় (১৯) ও মো. রাজিব হোসেন বেল্লাল (১৯)। রবিউল উপজেলার পশ্চিম পুটিয়াখালী এলাকার বাবুল বেপারীর ছেলে ও রাজিব একই এলাকার লোকমান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রবিউল বেপারী ওরফে হৃদয় ও রাজিব হোসেন বেল্লাল দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রির পাশাপাশি নিজেরাও সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় শাহমিয়ারহাট এলাকায় অভিযান চালায় রাজাপুর থানা পুলিশ। এ সময় গাঁজাসহ তাদের দুজনকে আটক করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬