৪১ বছর শিক্ষকতা শেষে শিক্ষকের রাজকীয় বিদায়

শিক্ষকের রাজকীয় বিদায়

শিক্ষকের রাজকীয় বিদায় © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশোক চন্দ্র তালুকদার অবসরজনিত কারণে দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মোশাররফ হোসেন। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সানাউল্লাহ কাউছার।

বিদায়ী সংবর্ধনায় প্রয়াত শিক্ষক মরহুম আব্দুল কাদেরকে মরণোত্তর সংবর্ধনা জানানো হয়। নবাগত শিক্ষক শুভ চক্রবর্তীকে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথি আলহাজ্ব মো. মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, ‘একজন নিবেদিতপ্রাণ শিক্ষক কেবল প্রজন্ম গড়েন না, সমাজকেও আলোকিত করেন। আশোক চন্দ্র তালুকদার স্যারের অবদান এ বিদ্যালয় ও অঞ্চলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

প্রাক্তন শিক্ষার্থী মো. সাহাবুদ্দিন, আবদুল্লাহ আল মনির, মো. নাছিম, মো. দিদার, মো. ফোরকান, সৈয়দ আকবর রুবেলসহ প্রাক্তন ছাত্র পরিষদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9