‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম স্থগিত

২০ জুলাই ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১০:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (২০ জুলাই) কলেজে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে একদল ছাত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। 

পরিস্থিতি সামাল দিতে ১০ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ আগামী শনিবার কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, এ কলেজে কোনো রাজনীতি চর্চা করতে দেওয়া হয় না। এ অবস্থায় ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দেবে। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬