হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে

০৬ জুন ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৯:২১ PM
মহাবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

মহাবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান © সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আসছে স্মৃতিমধুর একদিন। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার তৃতীয় দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠান।

চলো মাতি উচ্ছ্বাসে, ফিরে যাই ক্যাম্পাসে—এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে আয়োজক আহ্বায়ক কমিটি সবাইকে মিলনমেলায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী জমকালো আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। থাকছে র‍্যালি, কনসার্ট, আলোচনা সভা, খেলাধুলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে—প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এলামনাই অ্যাসোসিয়েশন গঠন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ মে থেকে ২৭ মে পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের এই সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য বিকাশ, নগদ ও রকেট নম্বর:  01756-088818 (মিজান)-এ অর্থ প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

রেজিস্ট্রেশনের সময় Send Money অপশনের Reference ঘরে উল্লেখ করতে হবে নিজের নাম, টি-শার্টের সাইজ এবং এসএসসি পাসের সাল। উদাহরণস্বরূপ: Sagor Ahmed XL SSC18।

প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী আয়োজনকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে পা রাখার সুযোগে ফিরে পাওয়া যাবে হারিয়ে যাওয়া ছাত্রজীবনের সেই সোনালি দিনগুলো।

প্রসঙ্গত, হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। ‘মহাবাগ’ নামটির রয়েছে বিশেষ তাৎপর্য। এর পূর্ণরূপ হলো:
ম= মোহাজের (যেহেতু তারা আসাম থেকে আগত), হা = হাপুনিয়া, বা= বাগড়া এবং গ= গোসাইবাড়ী। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১০৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি পদে দায়িত্ব পালন করছেন।

পুনর্মিলনীর এই ব্যতিক্রমী আয়োজন স্মৃতিমাখা একদিনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। তারা বিশ্বাস করেন, এই মিলনমেলা পুরোনো বন্ধুদের বন্ধনকে আরও দৃঢ় করবে, পাশাপাশি আগামী দিনের জন্য একটি শক্তিশালী এলামনাই নেটওয়ার্ক তৈরির পথ সুগম করবে।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9