স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে

২৭ নভেম্বর ২০২১, ০২:৩৭ PM
উপশালা বিশ্ববিদ্যালয়, সুইডেন

উপশালা বিশ্ববিদ্যালয়, সুইডেন © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সুইডেন অন্যতম। আধুনিক শিক্ষাব্যবস্থা ছাড়াও উন্নত জীবনমান ও নিরাপত্তার দিক থেকেও চমৎকার দেশটি। সুইডিশ ডিগ্রির রয়েছে বিশ্বজোড়া সুনাম।

তবে দেশটির শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই ব্যয়বহুল। তাই শিক্ষার্থীরাও মুখিয়ে থাকেন স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া জন্য। তেমনি একটি আকর্ষণীয় স্কলারশিপ দিচ্ছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়।

‘কিং গুস্তাফ স্কলারশিপ’ এর আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রয়ারি। আবেদন শুরু হবে ১৮ জানুয়ারি থেকে।

এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। তবেৈআবাসন খরচ ও দৈনন্দিন খরচ নিজে বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে। যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে জানতে ক্লিক করুন এখানে

উপশালা বিশ্ববিদ্যালয় সুইডেনের উপশালায় অবস্থিত একটি প্রাচীন পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৪৭৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

আবেদনের যোগ্যতা:

* বাংলাদেশ, আফগানিস্তান, আজারবাইজান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, হন্ডুরাস, মালি, ফিলিপাইন, সোমালিয়া, দক্ষিণ কোরিয়া বা ইয়েমেন এর নাগরিক হতে হবে।
* এই স্কলারশিপ আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে। তাই দুর্বলতার বিবরণ দিতে হবে।
* স্নাতক সম্পন্ন করতে হবে।
* ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে।
* বৃত্তির আবেদনের পূর্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে
বিস্তারিত জানতে পড়ুন

গুলি আর সাউন্ড গ্রেনেডের আওয়াজে ভয়াবহ অবস্থা আমিও ছিলাম সেই…
  • ০৫ মে ২০২৬
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার খবর মিডিয়ায়, ভিডিও বা…
  • ০৫ মে ২০২৬
হরমুজে মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান
  • ০৫ মে ২০২৬
কেরালায় বিপুল ভোটে জয়ী কে এই ফাতেমা তাহলিয়া?
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফরম পূরণ শ…
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় ‘এ মাইনাস’র বেশি…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9