স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়

২০ নভেম্বর ২০২১, ০৯:০৪ AM
রোসকিল্ড বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক

রোসকিল্ড বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয় (আরইউসি)। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি।

২২ মাস মেয়াদী এ স্কলারশিপটি সাধারণত মেধার ভিত্তিতে প্রদান করা হয়। এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া জীবনযাত্রার খরচ বাবদ প্রতি মাসে ৭ হাজার ৮০০ ড্যানিশ ক্রোন প্রদান করা হবে।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত রোসকিল্ড বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* টিউশন ফি প্রদান করা হবে।
* জীবনযাত্রার খরচ বাবদ প্রতি মাসে ৭ হাজার ৮০০ ড্যানিশ ক্রোন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
* ২২ মাস মেয়াদে এ স্কলারশিপ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* নন-ইউরোপীয়ান দেশের নাগরিক হতে হবে।
* একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৮৩ স্কোর তুলতে হবে।
* ড্যানিশ ভাষা দক্ষতা প্রদর্শন করতে হবে।
* একাডেমিক পারফরম্যান্স, মোটিভেশন লেটার ও কাজের অভিজ্ঞতার আলোকে এ স্কলারশিপ প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন। এ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সাইপ্রাসে সামরিক সহায়তা পাঠাচ্ছে ইউ…
  • ০৫ মার্চ ২০২৬
দুবাই থেকে ৩৭৮ যাত্রী নিয়ে ফিরল ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ০৫ মার্চ ২০২৬
অনলাইন গেমের আড়ালে সাইবার প্রতারণা: আপনার সন্তানের সুরক্ষায়…
  • ০৫ মার্চ ২০২৬
স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত, দারোয়ান গ্রেপ্তার
  • ০৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ, সাবেক মেরিন…
  • ০৫ মার্চ ২০২৬
যেভাবে টানা ১২ দিন ছুটির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা
  • ০৫ মার্চ ২০২৬