আংশিক বৃত্তি নিয়ে পড়ুন সুইডেনের গথেনবার্গ বিশ্ববিদ্যাল​য়ে

১৬ নভেম্বর ২০২১, ০৯:৪১ AM
গথেনবার্গ বিশ্ববিদ্যাল​য়, সুইডেন।

গথেনবার্গ বিশ্ববিদ্যাল​য়, সুইডেন। © সংগৃহীত

আংশিক বৃত্তি নিয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে সুইডেনের গথেনবার্গ বিশ্ববিদ্যাল​য়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি।

২ বছর মেয়াদী এ প্রোগ্রামের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোট ১ লক্ষ সুইডিশ ক্রোনা প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।

রিচার্ড সি. মালমস্টেন মেমোরিয়াল ফাউন্ডেশন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্কুল অফ বিজনেস, ইকোনমিক্স এবং ল এর বিষয়গুলো নিয়ে পড়তে পারবেন। বিষয়গুলো হলো একাউন্টিং এন্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ফিন্যান্স, ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড ট্রেড, ইনোভেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এন্ড কনজাম্পশন।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* প্রতি সেমিস্টারে ২৫ হাজার সুইডিশ ক্রোনা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা।
* ২ বছরে মোট ১ লক্ষ সুইডিশ ক্রোনা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* টিউশন ফি প্রদান করতে হবে।
* জিআরই বা জিম্যাট এ ন্যূনতম ৩৫০ স্কোর তুলতে হবে।
* বিশ্ববিদ্যাল​য়টির স্কুল অফ বিজনেস, ইকনমিক্স কিংবা ল -এর কোনো একটি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
বিস্তারিত জানতে পড়ুন।

চাঁদাবাজি ও নির্মাণে অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ভুক্তভো…
  • ০৫ মে ২০২৬
শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ…
  • ০৫ মে ২০২৬
পুলিৎজার পুরস্কার ঘোষণা
  • ০৫ মে ২০২৬
সোনার দামে ফের পতন, এবার ভরি কত?
  • ০৫ মে ২০২৬
‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’, অভিযোগ না…
  • ০৫ মে ২০২৬
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দল…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9