স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড

১২ নভেম্বর ২০২১, ০৪:৩৭ PM
 ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নেদারল্যান্ড

ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নেদারল্যান্ড © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ ডিসেম্বর পর্যন্ত।

‘জাস্টাস এন্ড লুইস ভ্যান এক্সিল্যান্স স্কলারশিপ’ এর আওতায় বিশ্ববিদ্যালয়টির প্রতি ফ্যাকাল্টিতে ২ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে। এ স্কলারশিপের আওতায় প্রায় সব ধরনের খরচ বহন করবে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধাসমূহ:

* কোনো টিউশন ফি লাগবে না।
* বসবাসের খরচ প্রদান করা হবে।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে ন্যূনতম ৮০ শতাংশ সিজিপিএ থাকতে হবে।
* ইংরেজী দক্ষতা সনদ জমা দিতে হবে। টোয়েফল এ ন্যূনতম ৯০ পেতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর তুলতে হবে।
* ২ বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তাবলী পূরণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৪৬ বছর ধরে মসজিদের সেবা, মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায়
  • ০৪ এপ্রিল ২০২৬
নিখোঁজ পাইলটকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ১০ বিলিয়ন তুমান পুরস্কার …
  • ০৪ এপ্রিল ২০২৬
সরকার এমন দুদক চায়, যার কমিশনাররা তাদের নেক নজরের ওপর নির…
  • ০৪ এপ্রিল ২০২৬
পে স্কেলের দাবিতে কাল থেকে কর্মসূচি পালন শুরু করছেন সরকারি …
  • ০৪ এপ্রিল ২০২৬
ঝড়ে উড়ে গেছে ছাউনি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান
  • ০৪ এপ্রিল ২০২৬
সিনিয়র সেলসম্যান নিয়োগ দেবে লাজ ফার্মা, পদ ১৫, আবেদন শেষ ২…
  • ০৪ এপ্রিল ২০২৬