আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন চলছে

১২ নভেম্বর ২০২১, ১২:১৪ AM
মুহাম্মাদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

মুহাম্মাদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স © ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মাদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বৃত্তিটির আওতায় প্রার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

এটি আরব আমিরাতের সেরা গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এ বৃত্তির আওতায় ৯৭টি দেশের ১০০টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

গবেষণা ক্ষেত্র

* কম্পিউটার ভিশন
* মেশিন লার্নিং
* স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ

সুযোগ সুবিধাসমূহ

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
* মাসিক উপবৃত্তি
* বাসস্থান
* স্বাস্থ্য বীমা

আবেদনের যোগ্যতা

* মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডি স্কলারশিপের জন্য আবেদনকারীর বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে।
* আবেদনকারীকে ন্যূনতম জিপিএ ৩.২০ থাকতে হবে।
* আবেদনকারীকে অবশ্যই একটি ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র দেখা হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ সকল দেশ।

আবেদন পদ্ধতি: আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ৩১, ২০২২

এইচএসসির ফল: কাল সোমবার যা জানা যাবে
  • ২৫ অক্টোবর ২০২৬
‘বাংলাদেশ-শ্রীলঙ্কার দিকে তাকান’, মোদিকে সতর্ক করে দিলেন সো…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬