আংশিক ফান্ড নিয়ে স্নাতকের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

০৯ নভেম্বর ২০২১, ০৯:০২ AM
সোগাং বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া

সোগাং বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া © সংগৃহীত

আংশিক ফান্ড নিয়ে স্নাতকের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সোগাং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের ৪ ভাগের ১ ভাগ টিউশন ফি মওকুফ করা হবে। মেধার ভিত্তিতে ৪ বছর মেয়াদী এ স্কলারশিপ প্রদান করা হবে।

সোগাং বিশ্ববিদ্যালয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি প্রাইভেট রিসার্চ প্রতিষ্ঠান। ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ

* ভর্তি ফি ও টিউশন ফি এর ৪ ভাগের ১ ভাগ মওকুফ করা হবে।

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতাঃ

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* প্রতি সেমিস্টারে জিপিএ ৪.৩০ এর মধ্যে ২.৫০ ধরে রাখতে হবে।

* ইংরেজি দক্ষতা সনদ জমা দিতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৫.৫ পেতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন।

বিস্তারিত জানতে ক্লিক করুন।

এইচএসসির ফল: কাল সোমবার যা জানা যাবে
  • ২৫ অক্টোবর ২০২৬
‘বাংলাদেশ-শ্রীলঙ্কার দিকে তাকান’, মোদিকে সতর্ক করে দিলেন সো…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬