স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের টুয়েন্টে বিশ্ববিদ্যালয়

০৬ নভেম্বর ২০২১, ০১:০৬ PM
টুয়েন্টে বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ড

টুয়েন্টে বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ড © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের টুয়েন্টে বিশ্ববিদ্যালয় (ইউটিএস)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করেত পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি।

ইউটি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের ৩ হাজার থেকে ২২ হাজার ডলার পর্যন্ত প্রদান করা হবে। প্রায় সবগুলো বিভাগেই শিক্ষার্থীরা স্নাতকোত্তর করতে পারবেন। স্নাতকোত্তর ১ বা ২ বছর মেয়াদী হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়া সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ:
* নেদারল্যান্ড ছাড়া যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* মোট ৫০ জনকে এ বৃত্তি দেয়া হবে।
* বছরে ২২ হাজার ডলার পর্যন্ত প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২২ লক্ষ টাকা।

যোগ্যতা:
* ইউটি স্কলারশিপের জন্য টুয়েন্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি পেতে হবে।
* ইউটি থেকে স্নাতক করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
* ইংরেজী ভাষা দক্ষতার স্কোর জমা দিতে হবে। আইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে অথবা টোয়েফল আইবিটি তে কমপক্ষে ৯০ স্কোর তুলতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

স্বর্ণ-মাদক চোরাচালানে সম্পৃক্তের অভিযোগে যুবদলের ৩ নেতাকে …
  • ০৫ মে ২০২৬
চ্যাটবট আপডেটকে ছাড়িয়ে ছবি-ভিডিও তৈরিতে এআইয়ের দাপট বাড়ছে
  • ০৫ মে ২০২৬
কুয়েটে নিরাপত্তা ও একাডেমিক সংস্কারে একগুচ্ছ উদ্যোগ, যুক্ত …
  • ০৫ মে ২০২৬
আপিল বিভাগে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল
  • ০৫ মে ২০২৬
রাজনীতিতে রাজকীয় অভিষেক বিজয়ের, কিন্তু সরকার গঠন করতে পার…
  • ০৫ মে ২০২৬
মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9