স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডে

০৩ নভেম্বর ২০২১, ০৯:৩২ AM
ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, নিউজিল্যান্ড

ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, নিউজিল্যান্ড © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০২২ সালের ১ জুন পর্যন্ত।

‘টঙ্গারওয়া স্কলারশিপ’ এর আওতাধীন এই স্কলারশিপে শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। এছড়া  আবাসন সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে।

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ২০২১ সালে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি’ র‌্যাংকিংয়ে বিশ্বে ২১৫তম স্থান লাভ করে। 

সুযোগ-সুবিধা:

* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* স্নাতকে অধ্যয়নের জন্য ১০ হাজার নিউজিল্যান্ড ডলার দেয়া হবে। যা বাংলাদেশী টাকায় ৬ লাখের ওপরে।
* স্নাতকোত্তরের জন্য দিবে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার। বাংলাদেশী টাকায় এর পরিমাণ ৩ লাখের উপরে।
* আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আবেদন যোগ্যতা:

* আবেদনকারীকে অবশ্যই আর্ন্তজাতিক শিক্ষার্থী হতে হবে।
* নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য নয়।
* বৃত্তির জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোন প্রোগ্রামে ভর্তি নিতে হবে।
* একাডেমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা কোর্স সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে।

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী—আলোচনায় ৮ সমঝোতা, ১৩৮ বিলি…
  • ২৫ অক্টোবর ২০২৬