ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন সৌদি আরবে

০৩ নভেম্বর ২০২১, ০৯:০৩ AM
কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৌদি আরব

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৌদি আরব © সংগৃহীত

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপ পেতে পারেন। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

‘কেএইউএসটি গ্লোবাল ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি, বার্ষিক গবেষণা বরাদ্দ, আবাসন সুযোগ ও ভ্রমণ খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এ  স্কলারশিপের সময়সীমা ৩ বছর।

পানি, শক্তি, পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য এবং ডিজিটাল ডোমেইন সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার্থীদের পিএইচডি করতে হবে। এছাড়া আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।

সুবিধা:

* নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬ হাজার ২৫০ মার্কিন ডলার উপবৃত্তি হিসেবে পাবেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ ৩৫ হাজার টাকা।

* গবেষণার জন্য বার্ষিক ৪৫ হাজার মার্কিন ডলার পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩৮ লক্ষ টাকা।

* পরীক্ষাগার সুবিধা।

* লিডারশিপ ও মেন্টরশিপ প্রোগ্রামে এক্সেস পাওয়ার সুযোগ।

* স্বাস্থ্যবীমা।

* আবাসন সুবিধা।

* ভ্রমণ ভাতা।

যোগ্যতা:

* পানি, শক্তি, পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য এবং ডিজিটাল ডোমেইন সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে পিএইচডি করতে হবে।

* সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।

* পিএইচডির বিষয় ‘গ্রিন হাইড্রোজেন টেকনোলজিস এবং স্টোরেজ সল্যুশন’ এর উপর ফোকাস করবে।

* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

* স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেখাতে হবে।

* ৩ বছরের জন্য একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে। 

অনলাইন ক্লাস বাধ্যতামূলক হলে বৈষম্যের শিকার হবে প্রান্তিক শ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬
৪৬ বছর ধরে মসজিদের সেবা, মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায়
  • ০৪ এপ্রিল ২০২৬
নিখোঁজ পাইলটকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ১০ বিলিয়ন তুমান পুরস্কার …
  • ০৪ এপ্রিল ২০২৬
সরকার এমন দুদক চায়, যার কমিশনাররা তাদের নেক নজরের ওপর নির…
  • ০৪ এপ্রিল ২০২৬