যুক্তরাষ্ট্রের টুলেন বিশ্ববিদ্যালয়ে স্নাতকের সুযোগ

২৬ অক্টোবর ২০২১, ১০:০৪ AM
টুলেন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

টুলেন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টুলেন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর। 

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বছরে ৩৫ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। এ স্কলারশিপের সময়সীমা ৪ বছর।

১৮৩৪ সালে প্রতিষ্ঠিত টুলেন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যে অবস্থিত একটি বেসরকারী রিসার্চ ইউনিভার্সিটি। 

সুযোগ-সুবিধাসমূহ:

* বছরে ৩৫ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।

* এছাড়াও মিলবে বিভিন্ন ধরনের সহায়ক বৃত্তি। 

যোগ্যতা: 

* আবেদনকারীদের টুলেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে।

* আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের বাকি ব্যয়ভার বহন করার সামর্থ থাকতে হবে।

* বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসএটি, এসিটি, জিআরই বা জিম্যাট স্কোর জমা দিতে হবে।

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* আবেদনকারীদের অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা স্কোর জমা দিতে হবে। টোয়েফল এ ন্যূনতম ৯৫, আইইএলটিএস এ ৬.৫ বা ডুয়োলিঙ্গ তে ন্যূনতম ১১৫ স্কোর তুলতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।  

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬