মেক্সট স্কলারশিপে জাপানে মাস্টার্স-পিএইচডি করার সুযোগ

০৮ জানুয়ারি ২০২১, ১১:৪২ AM

© সংগৃহীত

মেক্সট স্কলারশিপের আওতায় জাপানের টয়োহোশি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন আহবান করা হয়েছে। ২৫ জানুয়ারি পর্যন্ত ২ বছর মেয়াদি মাস্টার্স এবং ৩ বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামের জন্য আগ্রহী প্রাথীরা আবেদন করতে পারবেন।

সুবিধাসমূহ:
১) সম্পূর্ণ বিনাখরচে পড়াশুনাসহ আবেদন ফি এবং এডমিশন ফি ছাড়াই পড়বার সুযোগ।
২) মাসিক ভাতা প্রদানের সুবিধা। মাস্টার্স শিক্ষার্থীদের মাসে প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা এবং পিএইচডি শিক্ষার্থীদের প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা প্রদান করা হবে।
৩) ফ্রি এয়ার টিকেট এর সুবিধা প্রদান।

যেসকল বিষয়ে আবেদন করা যাবে:
Mechanical System Design
Materials and Manufacturing
System Control and Robotics
Environment and Energy
Electronic Materials
Electrical Systems
Integrated Electronics
Information and Communication Systems
Computer and Mathematics Sciences
Data Informatics
Human and Brain Informatics
Media Informatics and Robotics
Molecular Design Chemistry
Molecular Functional Chemistry
Molecular Biological Chemistry
Architecture and Urban Design
Urban and Regional Management
Communication
Humanities

আবেদন করতে যা যা লাগবে:
১) স্কলারশিপ আবেদন ফরম
২) একাডেমিক পেপারস (নোটারাইজড)
৩) মোটিভেশন লেটার
৪) রিসার্চ প্রপোজাল (যদি থাকে)
৫) পাসপোর্ট
৬) প্রার্থীর ছবি
৭) সিভি/রিজিউম
৮) আইএলটিএস স্কোর/ মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ।
৯) রেফারেন্স লেটার দুইটিসহ অন্যান্য পেপারস।

আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে তার একাডেমিক ফিল্ড অনুসারে ইউনিভার্সিটির সুপারভাইজার রিসার্চ এরিয়াভিত্তিক নির্বাচন করবার পাশাপাশি আবেদন ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় পেপারস (সফটকপি) প্রফেসরকে মেইল করতে হবে এবং হার্ডকপি ইউনিভার্সিটিতে ডাকযোগে পাঠাতে হবে। মাস্টার্স এ আবেদনের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপেরিন্স বাধ্যতামূলক না, তবে পিএইচডি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে অন্তত সাবজেক্ট ওয়াইজ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকাসহ, ভাল রিসার্চ দক্ষতা, পাবলিকেশন, একাডেমিক থেসিস পেপার থাকা জরুরী। মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ দিয়ে এই স্কলারশিপে আবেদন করা যাবে। যাদের পড়াশুনার মাধ্যম ইংরেজি ভাষায় ছিল না, তাদের ক্ষেত্রে আইএলটিএস থাকতে হবে।

আবেদনের ডেডলাইন: ২৫ জানুয়ারি, ২০২১ইং

সেশন: অক্টোবর, ২০২১ইং

বিস্তারিত জনতে এখানে ক্লিক করুন

৩ মাস পর জাবি ছাত্রশক্তি পেল পূর্ণাঙ্গ কমিটি
  • ১৫ মার্চ ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বাদ পড়া শামীম বললেন— ‘অনেক পর…
  • ১৫ মার্চ ২০২৬
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের হাম…
  • ১৫ মার্চ ২০২৬
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর র…
  • ১৫ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ মটরস, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ১৫ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন: সালাউদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় পা…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence