উপদেষ্টার দপ্তর বণ্টন

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান

১৫ মার্চ ২০২৬, ০৪:২৮ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৪:৩০ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © ফাইল ছবি

সরকারের উপদেষ্টাদের নতুন করে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা রাজনৈতিক বিশ্লেষক ও টক শো বক্তা ডা. জাহেদ উর রহমানকে নতুন করে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এ দুটি মন্ত্রণালয় হচ্ছে-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আজ রবিবার (১৫ মার্চ) ডা. জাহেদ উর রহমান ফেসবুকে এক পোস্টে জানান, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি এন্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬