হাঙ্গেরিতে ফুল ফ্রি স্কলারশিপ বাংলাদেশিদের জন্য

৩০ নভেম্বর ২০২০, ০৩:১০ PM
স্কলারশিপের সুযোগ বাংলাদেশিদের জন্য

স্কলারশিপের সুযোগ বাংলাদেশিদের জন্য © সংগৃহীত

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ দিয়ে আসছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রায় পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স ও ডক্টরাল নিয়ে হাঙ্গেরিতে পড়ছেন। বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট ও মাস্টার্স পর্যায়ে এই স্কলারশিপ দেওয়া হয়।

এবার হাঙ্গেরি সরকার ২০২১-২২ শিক্ষাবর্ষে ফুল ফ্রি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে আবেদন নেওয়া শুরু করেছে। এই স্কলারশিপের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করা যাবে। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছর থেকে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইন আবেদনের পাশাপাশি ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপিও শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ বছর বাংলাদেশ থেকে কতজন এই স্কলারশিপ পাবেন বা কতজন বাংলাদেশিকে এই স্কলারশিপ দেওয়া হবে, তা আবেদনের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

স্কলারশিপের অধীনে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

স্নাতকে আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ১৮ হতে হবে এবং উচ্চমাধ্যমিক পাস করতে হবে। বেশির ভাগ বিষয়ে পড়তে গেলে প্রয়োজন হবে আইইএলটিএসের। কিছু ক্ষেত্রে আইইএলটিএসের প্রয়োজন হয় না।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট হতে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। ২০২১ সালের ১৬ জানুয়ারির মধ্যে পুরো আবেদনপ্রক্রিয়াটি শেষ করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় আরেক ধাপ বাড়ল
  • ১৫ মার্চ ২০২৬
৩ মাস পর জাবি ছাত্রশক্তি পেল পূর্ণাঙ্গ কমিটি
  • ১৫ মার্চ ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বাদ পড়া শামীম বললেন— ‘অনেক পর…
  • ১৫ মার্চ ২০২৬
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের হাম…
  • ১৫ মার্চ ২০২৬
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর র…
  • ১৫ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ মটরস, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence