জাপানের সুমিতমো স্কলারশিপের সুযোগ ঢাবি শিক্ষার্থীদের জন্য

১০ ডিসেম্বর ২০১৯, ০৭:৪০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ (বৃত্তি) দেবে জাপানের সুমিতমো কর্পোরেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া জানিয়ে দেয়া হয়েছে।

আবেদনের যোগ্যতা:
২০১৬-১৭ সেশনে ১ম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এসএসসিতে ৪ দশমিক ৮০ এবং এইচএসসিতে ৪ দশমিক ৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:
আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৮(ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ উপ-রেজিস্ট্রার (শিক্ষা-৫) (কক্ষ নং-২০৮/ক) এর নিকট আগামী ২০ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে জমা দিতে হবে।

স্কলারশিপের পরিমাণ:
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মাথাপিছু বার্ষিক ৩০০ (তিনশত) মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশী টাকা প্রদান করা হবে। সদাচরণ, পড়াশুনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী বছরসমূহে নবায়নযোগ্য।

দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬