ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

ইরানের স্কুলগুলোতে ক্লাস  হবে অনলাইনে  

১৫ মার্চ ২০২৬, ০৭:২৭ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৯ PM
সশরীরে ক্লাস বন্ধ করছে ইরান

সশরীরে ক্লাস বন্ধ করছে ইরান © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্কুলে সশরীরে ক্লাস বন্ধ করছে ইরান। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম ভার্চুয়ালি বা অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। 

রবিবার (১৫ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের ফারস নিউজ এজেন্সি শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় সেখানে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং শিক্ষা কার্যক্রম ভার্চুয়ালি চললেও স্কুল পুনরায় খোলার বিষয়টি পর্যালোচনার অধীনে রাখা হবে। অর্থাৎ পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্কুল চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে আপাতত চলতি মাসের শেষ পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ থাকছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং যুদ্ধের প্রভাব সরাসরি শিক্ষা খাতের ওপর পড়ায় এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে দেশটির সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তেহরানে যুদ্ধ শুরুর পর মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের ঘটনায় শিশু ও মেয়ে শিক্ষার্থীসহ ১৭০ জন নিহত হয়। যেটি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬