মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও

১৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ PM
পোপ লিও চতুর্দশ

পোপ লিও চতুর্দশ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। রবিবার (১৫ মার্চ) ভ্যাটিকানে সাপ্তাহিক প্রার্থনার সময় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে আলোচনার পথ পুনরায় খোলার আহ্বান জানান তিনি। 

দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যুদ্ধের যে ভয়াবহ সহিংসতা সহ্য করছে, তা বন্ধে বিশ্বনেতাদের প্রতি তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন। পোপ বলেন, ‘এই যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।’

ভ্যাটিকানের অ্যাঞ্জেলাস প্রার্থনায় পোপ লিও মধ্যপ্রাচ্যে হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকায় হওয়া ও স্বজনহারা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশটিতে শান্তি ও নিরাপত্তা এখন বড় সংকটের মুখে।

ইতালীয় ভাষায় দেওয়া এক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যের খ্রিষ্টান সম্প্রদায় এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষের পক্ষ থেকে যুদ্ধরত পক্ষগুলোকে উদ্দেশ্য করে বলেন, ‘যুদ্ধবিরতি পালন করুন এবং আলোচনার পথ উন্মুক্ত করুন! সহিংসতা কখনোই সেই কাঙ্ক্ষিত ন্যায়বিচার, স্থিতিশীলতা এবং শান্তি বয়ে আনতে পারে না যা সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে প্রত্যাশা করছে।’

বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে চলছে বৈঠক
  • ২৭ আগস্ট ২০২৬
৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬
ভয়াবহ বন্যায় নেপাল ও চীনে নিখোঁজ ১৫০০, মৃতের সংখ্যা ১৫০ ছাড়…
  • ২৭ আগস্ট ২০২৬
দুধে অতিরিক্ত পানি, বিক্রেতার মাথায় ঢেলে দেওয়া হলো সেই দুধ
  • ২৭ আগস্ট ২০২৬