বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-নেই আবেদন ফি

১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ PM
ইউএনডিপির অর্থায়নে যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ইউএনডিপির অর্থায়নে যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © টিডিসি সম্পাদিত

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে বেতনসহ তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউএনডিপি (UNDP), যা জাতিসংঘের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ ইন্টার্নশিপ প্রোগ্রাম হিসেবে পরিচিত। এই প্রোগ্রামে দুই ধরনের পদে আবেদন গ্রহণ করা হবে—জেনারেল ইন্টার্ন ও কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ ইন্টার্ন। নির্বাচিত ইন্টার্নরা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কাজের পাশাপাশি দেশটির সংস্কৃতি, জীবনধারা ও পেশাগত পরিবেশ ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন। স্প্রিং সেশনের জন্য আবেদন গ্রহণ চলবে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

ঘরে বসে Spoken English

সুযোগ-সুবিধা

*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*কোনো আবেদন ফি নেই;

*ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে (লোকেশন অনুযায়ী পরিমাণ ভিন্ন হতে পারে);

*আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ;

*পেশাদারদের সঙ্গে কাজ করে নেটওয়ার্ক গড়ার সুযোগ;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*প্রার্থীকে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি থাকতে হবে;

*ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;

*গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে আগ্রহ ও শেখার মানসিকতা থাকতে হবে;

*ইন্টার্নশিপ শেষে পড়াশোনায় ফিরে যেতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*কভার লেটার;

*পূর্ণাঙ্গ ও স্বাক্ষরিত ইউএনডিপি আবেদন ফর্ম;

*একটি রেফারেন্স লেটার;

*প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950