অস্ট্রিয়ায় স্কলারশিপে পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ISTA)। আইইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ জানুয়ারি ২০২৭।
ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (ISTA) প্রাকৃতিক বিজ্ঞান, গণিত ও সংশ্লিষ্ট গবেষণাক্ষেত্রের একটি আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ক্লোস্টারনয়বুর্গে অবস্থিত। প্রতিষ্ঠানটি ২০০৯ সালে অস্ট্রিয়ার ফেডারেল সরকার ও নিম্ন অস্ট্রিয়ার প্রাদেশিক সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*প্রতি মাসে ৩,০৫৩ থেকে ৩,৬৭৩ ইউরো মাসিক ভাতা প্রদান করবে;
*প্রোগ্রাম চলাকালীন কনফারেন্স ও ওয়ার্কশপে যোগদান করার জন্য ভ্রমণ ভাতা প্রদান করবে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও
আবেদনের যোগ্যতা
*কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
*আবেদন ইচ্ছুক প্রোগ্রামেরপ্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*রেফারেন্স লেটার (৩টি);
*একাডেমিক পেপারস;
*স্টেটমেন্ট অব পারপাস;
আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার
আবেদনপ্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জানুয়ারি ২০২৭।