উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আবেদন

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ PM
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। “উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ “ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন।

যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ

সিভিল ল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অ্যাডভান্সড কম্পিউটার সোয়েন্স, আফ্রিকান স্টাডিজ, বায়োডাইভার্সিটি, কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল পলিসি, চািইনিজ স্টাডিজ, ডিপ্লোম্যাটিক স্টাডিজ, এডুকেশন, এনার্জি সিস্টেমস, এনভারনমেন্টাল চ্যাঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ইন্টারভেনশন অ্যান্ড পলিসি ইভালুয়েশন, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, গ্লোবাল গভার্ন্যান্স অ্যান্ড ডিপ্লোম্যাসি, হেলথ সায়েন্স অ্যান্ড ইপিডেমিওলোজি, ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, ইসলামিক স্টাডিজ অ্যান্ড হিস্টোরি, মাইগ্রেশন স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ও ওয়াটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*জীবনযাত্রার খরচের জন্য উপবৃত্তি হিসেবে ২০ হাজার ৭৮০ ব্রিটিশ পাউন্ড প্রদান করবে;

*ইউরোপীয় সংস্কৃতি ও এর ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ;

*লিডারশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ ও নেটওয়ার্কিং সুবিধা;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*নির্ধারিত স্নাতকোত্তরে আবেদন করতে হবে;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে;

*কোর্সশেষে দেশে ফিরে যেতে ইচ্ছুক হতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে (কোর্সভেদে স্কোর ভিন্ন হতে পারে);

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। যেহেতু কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা। এজন্য আবেদনকারীকে পছন্দকৃত কোর্সে আবেদনের সময়সীমা অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

আবেদন করতে ও সময়সীমা জানতে ক্লিক করুন https://www.ox.ac.uk/admissions/graduate/fees-and-funding/fees-funding-and-scholarship-search/weidenfeld-hoffmann-scholarships-and-leadership-programme 

১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬