ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

২০ জুন ২০২৬, ০৭:৫৯ PM
অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। “উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন ভিন্ন।

অধ্যয়নের সুযোগ যেসব বিষয়ে

সিভিল ল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্স, আফ্রিকান স্টাডিজ, বায়োডাইভার্সিটি, কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল পলিসি, চায়নিজ স্টাডিজ, ডিপ্লোম্যাটিক স্টাডিজ, এডুকেশন, এনার্জি সিস্টেমস, এনভারনমেন্টাল চ্যাঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ইন্টারভেনশন অ্যান্ড পলিসি ইভ্যালুয়েশন, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, গ্লোবাল গভার্ন্যান্স অ্যান্ড ডিপ্লোম্যাসি, হেলথ সায়েন্স অ্যান্ড ইপিডেমিওলোজি, ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, ইসলামিক স্টাডিজ অ্যান্ড হিস্টোরি, মাইগ্রেশন স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ও ওয়াটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*জীবনযাত্রার খরচের জন্য উপবৃত্তি হিসেবে ২০ হাজার ৭৮০ ব্রিটিশ পাউন্ড প্রদান করবে;

*ইউরোপীয় সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ;

*লিডারশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ ও নেটওয়ার্কিং সুবিধা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রীধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে;

*কোর্স শেষে দেশের ফিরে যেতে ইচ্ছুক হতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে (কোর্সভেদে স্কোর ভিন্ন হতে পারে);

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। যেহুতু কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা। এজন্য আবেদনকারীকে পছন্দকৃত কোর্সে আবেদনের সময়সীমা অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

আবেদন করতে এবং সময়সীমা জানতে এখানে ক্লিক করুন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬