উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ PM
চীনে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

চীনে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের হোহাই ইউনিভার্সিটি। "চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি)" এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ এপ্রিল ২০২৬।

হোহাই ইউনিভার্সিটি চীনের অন্যতম শীর্ষস্থানীয় ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ একশ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় হোহাই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশ্বজুড়ে বিস্তৃত।

সুযোগ-সুবিধা

*মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫২,০২৫ টাকা);

*পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬০,৬৯৬ টাকা);

*রেজিস্ট্রেশন ফ্রি;

*কোনো টিউশন ফি লাগবে না;

*ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা;

*চিকিৎসা বীমা সুবিধা;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথি

*চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;

*দুটি সুপারিশপত্র;

*পাসপোর্টের একটি অনুলিপি;

*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;

*ইংরেজি ভাষা দক্ষতার সনদ অথবা ইংরেজি মাধ্যমে অধ্যয়নের প্রমাণপত্র;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল ২০২৬।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্…
  • ০৩ আগস্ট ২০২৬
কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া …
  • ০৩ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রে…
  • ০৩ আগস্ট ২০২৬
বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ০৩ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা আজ, শুরুতেই ৯ম শিক্ষক নিয়োগ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাতভর এপাশ-ওপাশ? ভালো ঘুমের জন্য এই অভ্যাসগুলো মেনে চলুন
  • ০৩ আগস্ট ২০২৬