স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে ইতালির ভেনিস এবং ইউরোপিয়ান ৪৩টি বিশ্ববিদ্যালয়

১০ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
স্কলারশিপ

স্কলারশিপ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ইউরোপিয়ান মাস্টার্স ইন হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাটিসেশন (EMA)। এই স্নাতকোত্তর প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা প্রথম সেমিস্টার ইতালির ভেনিসে গ্লোবাল ক্যাম্পাস অব হিউম্যান রাইটসের হেডকোয়ার্টারে এবং দ্বিতীয় সেমিস্টার ইউরোপের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের যেকোনোটিতে সম্পন্ন করতে পারবে।

অর্থাৎ এই মাস্টার্স প্রোগ্রামটি একই সঙ্গে একটি আবাসিক ও এক্সচেঞ্জ প্রোগ্রাম। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ ফেব্রুয়ারি ২০২৪। 

যেসকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ইউরোপে যেতে চান এবং পরে ইউরোপে মানবাধিকার বিষয়ে কিংবা নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। 

Dollars For Scholars - Shawano Dollars for Scholars

প্রয়োজনীয় তথ্যসমূহ:-
*আবেদন ফি: ৫০ ইউরো বা প্রায় ৬০৬০ টাকা
* সর্বমোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে এই প্রোগ্রামে, যেখানে ইউরোপ ও ইউরোপের বাইরে থেকে শিক্ষার্থী থাকবেন।
* প্রথম সেমিস্টার (সেপ্টেম্বর-জানুয়ারি) ভেনিসে গ্লোবাল ক্যাম্পাস অব হিউম্যান রাইটস হেডকোয়ার্টার্সে কাটাতে হবে।
* দ্বিতীয় সেমিস্টার (ফেব্রুয়ারি-জুলাই) ইউরোপের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে কাটাতে হবে।
* সীমিতসংখ্যক শিক্ষার্থীদের টিউশন ওয়েভার ও স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
* কমপক্ষে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি (অথবা সমমানের সাধারণ ডিগ্রি) এবং ন্যূনতম ১৮০ ইসিটিএস (ECTS = European Credit Transfer and Accumulation System)।
* কমপক্ষে B2 লেভেলের ইংরজি দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে যা কমপক্ষে আইইএলটিএস ৬, টোয়েফেল ৮০, ক্যামব্রিজ এক্সাম ১৬০-১৭৯ স্কোর নির্দেশ করে; যেকোনো একটি সার্টিফিকেট থাকলেই হবে সর্বোচ্চ তিন বছরের মধ্যে।
*আইন, সমাজবিজ্ঞান, মানবিক (হিউম্যানিটি), মানবাধিকার—এই ধরনের বিষয়ে ভালো একাডেমিক পারদর্শিতা, একাডেমিক কাজের অভিজ্ঞতা, পাবলিকেশন, বাস্তব অভিজ্ঞতা এবং মোটিভেশন থাকতে হবে।

যোগ্য প্রার্থী বাছাইয়ের দিকসমূহ:- 
* আবেদনকারীর একাডেমিক সক্ষমতা ও ব্যাকগ্রাউন্ড (বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত ফল, ডিগ্রি ও থিসিস বিষয়ের প্রাসঙ্গিকতা যাচাই করা হবে)।
* প্রাসঙ্গিক অন্যান্য একাডেমিক কার্যক্রম, কোর্স ও পাবলিকেশন। 
* একাডেমিক জ্ঞানের সঙ্গে প্রাসঙ্গিক বাস্তব অভিজ্ঞতা। 
* মোটিভেশন। 

Scholarships | Iota Phi Lambda Sorority, Inc. — Zeta Kappa

খরচসমূহ:- 
২০২৪-২০২৫ একাডেমিক বছরের জন্য টিউশন ফি মোট ৫৬৫০ ইউরো অথবা প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকা, যা দুটি কিস্তিতে পরিশোধ করা যাবে। এই ফি কভার করবে শিক্ষার্থীর দুই সেমিস্টারের সকল কোর্স, শিক্ষা উপকরণ, টিউটরিং, স্পেশালাইজড লাইব্রেরি, ক্লাস ও পরীক্ষার দিনগুলোতে দুপুরের খাবার, ফিল্ড ট্রিপ। 

তবে শিক্ষার্থীর আবাসন ও আনুষঙ্গিক খরচ, ভ্রমণ, ভিসা ফি—নিজেকেই বহন করতে হবে। 

প্রয়োজনীয় নথি:-
* জীবন বৃত্তান্ত । 
* পাসপোর্টের ফটোকপি৷ 
* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। 
* দুটি রেফারেন্স লেটার (একটি একাডেমিক, একটি প্রফেশনাল)। 
* ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ। 
* আবেদন ফি পরিশোধের রসিদ। 

আবেদন প্রক্রিয়া:-
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন 

কোর্স সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন 

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence