বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক্স ইউনিভার্সিটি, করুন আবেদন

০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ PM
যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটি। "চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৬" এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬। 

যুক্তরাজ্যের প্রথম যুদ্ধ-পরবর্তী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসেক্স। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। আধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যেই গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়টি।  শুরু থেকেই এটি আন্তঃবিষয়ক পড়াশোনা, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও আন্তর্জাতিক শিক্ষাবান্ধব পরিবেশের জন্য পরিচিত। যা আজও বিশ্বজুড়ে এর সুনাম ধরে রেখেছে।

সুযোগ-সুবিধা 

নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড  (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ১০ হাজার ১৪৯ টাকা) প্রদান করবে। 

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*Overseas fee status থাকতে হবে;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য থাকতে হবে;

*সুযোগ পেতে হবে সাসেক্সের ২০২৬–এর স্নাতকোত্তর প্রোগ্রামে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬।

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence