হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব

০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ PM
বিভিন্ন দপ্তর পরিদর্শন করছেন শিক্ষা সচিব

বিভিন্ন দপ্তর পরিদর্শন করছেন শিক্ষা সচিব © সংগৃহীত

হঠাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি কলেজ ও দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, শৃঙ্খলা ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষ করে সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যুতের অপচয় রোধ, এসির ব্যবহার কমানো এবং কর্মপরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় শিক্ষা সচিব বলেন, ‘দপ্তরের পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে।’

পরবর্তীতে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের পড়াশোনার পাশাপাশি সহপাঠ কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চান।

পরিদর্শন শেষে তিনি জানান, প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সন্তোষজনক হলেও সহশিক্ষা কার্যক্রমে কিছু ঘাটতি রয়েছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষা সচিব শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশ পর্যবেক্ষণে প্রতি মাসে অন্তত একবার তিনি নিজে অথবা তার প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের ঘোষণা দেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬