মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন

০২ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে মা‌র্কিন দূতাবাস

ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে মা‌র্কিন দূতাবাস © সংগৃহীত

বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নিয়ে ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে মা‌র্কিন দূতাবাস। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। 

সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, "যুক্তরাষ্ট্র দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল সহায়তা সুযোগ ঘোষণা করতে পেরে আনন্দিত। "আমরা বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি এমন সব উদ্ভাবনী জনসম্পৃক্ততা কার্যক্রমের প্রস্তাব জমা দিতে, যা আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন করবে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে তুলে ধরবে।"

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণ বিবরণ এবং প্রয়োজনীয় ফর্ম পেতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও তথ্যের জন্য নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে। ই-মেইল:[email protected]

মার্কিন দূতাবাসের ফ্রিডম ২৫০ তহবিল কী?

এটি হলো মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিচালিত একটি বিশেষ অনুদান (grant) কর্মসূচি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে চালু হওয়া এই তহবিলের মাধ্যমে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য যেমন, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভাষা ও সংস্কৃতি—সংরক্ষণের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়। এটি কোনো ঋণ নয়, তাই প্রাপ্ত অর্থ ফেরত দিতে হয় না এবং সাধারণত প্রতিষ্ঠান বা সংগঠনগুলো প্রকল্পভিত্তিকভাবে এই অনুদান পেয়ে থাকে।

আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি স্থানান্তরের চিন্তা…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৬ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে বরগুনার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান…
  • ১০ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব বিজ্ঞান দিবস
  • ১০ নভেম্বর ২০২৬
কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি বাংলাদেশ স্কুল,…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950