ফুল-ফ্রি স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ, ভাষাও শেখাবে বিনামূল্যে

৩০ মে ২০২৩, ১০:২২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
ফুল-ফ্রি স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ

ফুল-ফ্রি স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মান সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ ( DAAD Helmut Schmidt )  স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন । আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৩ ।

German Academic Exchange Service অথবা ডাড (DAAD) তাদের কার্যক্রম শুরু করে ১৯২৫ সালে। এই স্কলারশিপ প্রতিবছর প্রায় ১৫০,০০০ ছাত্রছাত্রীদের অর্থায়ন করে থাকে। যারা স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য ডাড (DAAD) স্কলারশিপটি একটি দারুণ সুযোগ।
 
সুযোগ-সুবিধা:  
• সম্পূর্ণ টিউশন ফী। 
• মাসিক ৯৩৪ ইউরো বৃত্তি। 
• স্বাস্থ্যবীমা । 
• উপযুক্ত ভ্রমণ ভাতা। 
• অধ্যয়ন ও গবেষণা কাজের জন্য ভর্তুকি। 
• মাসিক ভাড়া ভর্তুকি (যেখানে প্রযোজ্য)। 
• স্ত্রী  এবং বাচ্চাদের জন্য প্রযোজ্য ভাতা। 
• ৬ মাস মেয়াদী জার্মান ভাষা কোর্স।

আরও পড়ুন: উচ্চ শিক্ষায় ভারতের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

যোগ্যতাসমূহ: 
• .আবেদনকারী প্রার্থীকে বিশ্ববিদ্যালয় বা সমমান পর্যায়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• সর্বশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে।
• সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি এবং লোকপ্রশাসন বিভাগের গ্রাজুয়েটগণ আবেদন করতে পারবে।
• প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।
• আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে।
• আবেদনপত্রের সাথে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে।

আবেদন: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং  বিস্তারিত জানতে ক্লিক করুন https://www2.daad.de/deutschland/stipendium/datenbank/en/21148-scholarship-database/?status=&origin=&subjectGrps=&daad=&q=public%20policy&page=1&detail=50026397

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬