স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে

০১ নভেম্বর ২০২২, ১০:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
নেদারল্যান্ডের ইউট্রেক্ট ইউনিভার্সিটি

নেদারল্যান্ডের ইউট্রেক্ট ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের ইউট্রেক্ট ইউনিভার্সিটি। ‘ইউট্রেক্ট এক্সেলেন্স স্কলারশিপস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ৩১ শে জানুয়ারি, ২০২৩।

নেদারল্যান্ডের ইউট্রেক্ট অঞ্চলে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়। ১৬৩৬ খ্রিষ্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি নেদারল্যান্ডের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: জবির দ্বিতীয় সমাবর্তন মার্চে

সুযোগ-সুবিধাসমূহ:
বিনাবেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করবে। অথবা টিউশন ফি এর সাথে এক বছরের জন্য ইমিগ্রেশন এবং আবাসন খরচ প্রদান করবে। তবে, অন্যান্য খরচ শিক্ষার্থীর নিজেকেই বহন করতে হবে।

যোগ্যতাসমূহ: 
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• আইইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ সাথে রাইটিং সেকশনে মিনিমাম ৬.০ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: 
• বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে (https://www.uu.nl/en/masters/application-and-admission/grants-and-scholarships/utrecht-excellence-scholarships) নির্বাচিত মাস্টার্স প্রোগ্রামের জন্য একটি আবেদন জমা দিতে হবে।
• আবেদনের পরে, ওসিরিস (Osiris https://osiris.uu.nl/osiris_aanmeld_uuprd/Welkom.do)  অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে  একটি এ্যাকাউন্ট করতে হবে এবং ওসিরিসের (Osiris) ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
• এরপরে ‘নতুন অ্যাপ্লিকেশন’ লিঙ্কে ক্লিক করে । UES প্রশ্নের উত্তর প্রদান পূর্বক  প্রয়োজনীয় নথি(গুলি) আপলোড করতে হবে।
• সবশেষে  সম্পূর্ণ আবেদন জমা দিতে হবে।

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিলো না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৪ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের ফিরতি টিকিট
  • ১৪ মার্চ ২০২৬
বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • ১৪ মার্চ ২০২৬
আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৪ মার্চ ২০২৬
গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081