জবির দ্বিতীয় সমাবর্তন মার্চে

০১ নভেম্বর ২০২২, ০৯:১৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের মার্চ মাসে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সমাবর্তনের তিন বছর পরে দ্বিতীয় সমাবর্তনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। তবে সমাবর্তনের স্থান ধূপখোলা মাঠ নাকি কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস হবে তা স্থান দুটো পরিদর্শনের পরে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে । বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির আব্দুল হামিদের অনুমতিক্রমে সমাবর্তনের মাঠ ও তারিখ নির্ধারন করা হবে। 

মঙ্গলবার (১ নভেম্বর) ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক অনুষদের ডিন দ্যা ডেইলি ক্যাম্পাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ডিগ্রিধারীদের নিয়ে এ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতকের ফলাফল প্রকাশ হওয়ার সাপেক্ষে তারাও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে। এ বছরে পিএইচডি ডিগ্রিধারী ৮ জনও সমাবর্তনে অংশগ্রহণ করবে৷ 

উল্লেখ্য এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারী প্রথম সমাবর্তনে ১৮ হাজারের অধিক ডিগ্রিধারীদের নিয়ে প্রথমবারের মত সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬