জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় বাড়ল

১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ অর্থ আবেদন করা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করতে হবে। আবেদনকারীদের কাছ থেকে আদায় করা প্রাথমিক আবেদন ফির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে জনপ্রতি ৮৫০ টাকা আগামী ৬ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১১ অক্টোবর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ও গুরুত্বপূর্ণ নোটিশ অপশনে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950