বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন অস্ট্রেলিয়ায় 

০২ অক্টোবর ২০২২, ০৬:৪৩ PM
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। ‘গ্র‍্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ-২০২২’ এর আওতায় মেলবোর্ন ইউনিভার্সিটি কতৃক অফার লেটার পাওয়া শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২২। 

সুযোগ-সুবিধাসমূহঃ
> দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং  চার বছর মেয়াদি পিএইচডি ডিগ্রী গ্রহণকারী শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
>  প্রতি বছর আবাসন ভাতা হিসেবে $31,200 ডলার প্রদান করবে। 
> আন্তজার্তিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে  $3000 ডলার প্রদান করবে। 
> স্বাস্থ্য বীমা প্রদান করবে৷ 

যোগ্যতাসমূহঃ
> আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে। 
> সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত। 

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রামে 

আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে। 

New Project - 2022-10-02T191511-803

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships

একাডেমিক ক্ষেত্রসমূহঃ
* স্থাপত্য, বিল্ডিং, পরিকল্পনা এবং নকশা। (Architecture, building, planning, and design)
* কলা, মানবিক এবং সামাজিক বিজ্ঞান। (Arts, humanities and social sciences)
* ব্যবসা এবং অর্থনীতি।(Business and economics)
* শিক্ষা। (Education)
* প্রকৌশল। (Engineering)
* পরিবেশ। (Environment)
* স্বাস্থ্য। (Health)
* তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার সাইন্স। (Information technology and computer science)
* আইন। (Law)
* সঙ্গীত, ভিজ্যুয়াল এবং পারফর্মিং আর্ট। (Music, visual and performing ats)
* বিজ্ঞান। (Science)
* ভেটেরিনারি, কৃষি এবং খাদ্য বিজ্ঞান। (Veterinary, agricultural and food sciences)

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
আমেরিকানরা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা মানুষকে বিভক্তির বদলে…
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসকাউন্ট নিয়ে বিরোধে মোহাম্মদপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর-ল…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950