স্কলারশিপ নিয়ে পড়ুন কাতার ইউনিভার্সিটিতে

১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ PM
কাতারের ইউনিভার্সিটিতে স্কলারশিপ

কাতারের ইউনিভার্সিটিতে স্কলারশিপ © সংগৃহীত

কাতারে স্নাতকোত্তর এবং পিএইচডিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কাতারের ইউনিভার্সিটি। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৩’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৯ সেপ্টেম্বর।

সুযোগ-সুবিধাসমূহ  

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান
  • আবাসন সুবিধা প্রদান
  • বাৎসরিক ভাতা প্রদান করা হবে
  • রাউন্ড বিমান টিকেট প্রদান করা হবে

যে সকল সুবিধা প্রদান করা হবে না

  • মাসিক ভাতা প্রদান করা হবে না। ফলে জীবনযাত্রার ব্যয় শিক্ষার্থীদেরই বহন করতে হবে।
  • এই স্কলারশিপের আওতায়শিক্ষার্থীরা তাদের স্বামী/স্ত্রীনিয়ে আসতে পারবে না।

যোগ্যতাসমূহ  

  • স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রীধারী এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ অন্তত ৩.০/৪.০ স্কেলে থাকলে স্কলারশিপ পেতে সুবিধা হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।আইএলটিএস ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর প্রয়োজন হবে।

আরও পড়ুন : জাবির তিন ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

প্রয়োজনীয় নথিপত্র

(১) পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি

(২) একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট

(৩) বিদেশে উচ্চশিক্ষার বিবরণী

(৪) দুইটি রেফারেন্স লেটার

(৫) জীবনবৃত্তান্ত

(৬) আইএলটিএস স্কোরের সনদ

(৭) পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল এবং

(৮) জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল, যা বাংলাদেশী মুদ্রায় ৯ হাজার বাংলাদেশী টাকা। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান
  • ২৩ জুলাই ২০২৬
টেকনাফে নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ সভায় হামলা-সংঘর্ষ, চে…
  • ২৩ জুলাই ২০২৬
এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • ২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে …
  • ২৩ জুলাই ২০২৬
অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠা…
  • ২৩ জুলাই ২০২৬
টেস্ট বাণিজ্য-দুর্নীতির অভিযোগে বদলি হওয়া ইউএইচএফপিও ফিরলেন…
  • ২৩ জুলাই ২০২৬