কোরবানি আপনার, কোরবানির বর্জ্য পরিষ্কারের দায়িত্বও আপনার: শায়খ আহমাদুল্লাহ

০৩ জুন ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:১৫ AM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © ফাইল ফটো

আসন্ন ঈদুল আযহায় যারা পশু কোরবানি দেবেন, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আলোচিত ইসলামিক আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি তার বার্তায় জানিয়েছেন, ‘কোরবানি আপনার, কোরবানির বর্জ্য পরিষ্কারের দায়িত্বও আপনার।’

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন শায়খ আহমাদুল্লাহ। তিনি তার পোস্টে লিখেছেন, ‘যে ইসলাম কোরবানির বিধান দিয়েছে, সেই ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতারও শিক্ষা দিয়েছে।’

তিনি একই পোস্টে আরও লিখেছেন, ‘আপনার পশুর মলমূত্র, রক্ত, নাড়িভুঁড়ি ইত্যাদি যদি কারো অস্বস্তি কিংবা অসুস্থতার কারণ হয়, সেটা আপনার কোরবানিকে অর্থহীন করে দিতে পারে। তাই আসুন, পবিত্র হৃদয়ে কোরবানি করি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি।’

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬