এবার ঈদ কবে?

০৩ মার্চ ২০২৬, ০১:৩৮ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০১:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। এরপর শাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছরের সম্ভাব্য তারিখ ২০ অথবা ২১ মার্চ হতে পারে।

গত বছরের মত এবারেও যদি ২৯ টি রোজা হয়, তাহলে ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) পড়বে। আর যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, তবে ঈদ হবে শনিবার (২১ মার্চ)।

বিশেষজ্ঞরা চাঁদের স্থানাঙ্ক বিশ্লেষণ করে মনে করছেন, এবছর রোজা ৩০টি পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ বছর ঈদুল ফিতরে নির্ধারিত সরকারি ছুটি ছিল পাঁচ দিনের। চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এ হিসাব ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পরে নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬