গিনেস বুকে নাম লেখালেন বিএম কলেজের সাবেক ছাত্রী

২২ ডিসেম্বর ২০২১, ০৭:০৩ PM
নুসরাত জাহান নিপা

নুসরাত জাহান নিপা © সংগৃহীত

বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা (৩০) মাত্র এক মিনিটে সর্বোচ্চ গতিতে ৭১টি কয়েন সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। সর্বশেষ ইতালীয় এক যুবকের রেকর্ডের ৫ বছর পরে নতুন রেকর্ড গড়লেন নিপা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া সেই সনদ হাতে পেয়েছেন। এই সনদ পেয়ে উচ্ছ্বসিত তার স্বামী, বাবা-মা ও শুভাকাঙ্ক্ষিরা।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের একই পোশাকে আপত্তি মুসলিমদের

নুসরাত জাহান নিপা বলেন, করোনা সংক্রমণের সময় লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখি। যেখানে একটার ওপর একটা কয়েন সাজিয়ে টাওয়ারের মতো তৈরি করা হয়। ২০১৫ সালে এভাবে ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ওই ব্যক্তি।

তিনি আরও বলেন, চিন্তা করলাম তিনি পারলে আমি কেন পারব না। যাই হোক, এরপর থেকে অনুশীলন শুরু করি। চলতি বছরের আগস্টে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ২৪ নভেম্বর অ্যাভিডেন্সসহ ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি ১ মিনিটে একটার ওপর আরেকটা করে ৭১টি কয়েন রাখতে সক্ষম হই। কয়েন যোগানো, ভিডিও বানানোসহ পুরো কাজে আমার স্বামী সহায়তা করে গেছেন।

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় দূষিত বাতাসের শহর ঢাকা

নিপার বাবা দেওয়ান আব্দুর রশিদ জানান, বাংলাদেশের একমাত্র নারী হিসেবে বিশ্ব রেকর্ড করছে নিপা। এটি নিঃসন্দেহে আনন্দের ও গর্বের সংবাদ। সবার কাছে ওর জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা দেওয়ান আব্দুর রশিদ নিলু ও পারভীন দম্পতির একমাত্র কন্যা। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর করেছেন তিনি। বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করছেন। তার স্বামী বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬