‎স্পিচ থেরাপি চিকিৎসায় অবদানে ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড’ পেলেন নার্গিস জাহান

০৮ মার্চ ২০২৬, ০১:৩৮ PM
গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন নার্গিস জাহান

গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন নার্গিস জাহান © টিডিসি ফটো

‎স্পিচ থেরাপি চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন থেরাপি চিকিৎসক ও শিক্ষাবিদ নার্গিস জাহান। আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

‎কথা, ভাষা, শ্রবণ, যোগাযোগ ও গলধঃকরণ স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেন গ্লোবাল স্টার কমিউনিকেশন ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড’ সংস্কৃতি, সাহিত্য, স্বাস্থ্য ও সমাজসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে আসছে।

‎পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে নার্গিস জাহান বলেন, এটি আমার ব্যক্তিগত অর্জনের চেয়ে আমাদের পুরো পেশার জন্য একটি সম্মাননা। বাংলাদেশে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা এখনও অনেকের কাছে অপরিচিত। এই স্বীকৃতি আমাদের পেশার গুরুত্ব তুলে ধরতে এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

‎এসএসএলটি এর পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় বলা হয়, নার্গিস জাহানের এই অর্জনে আমরা গর্বিত। তার নিষ্ঠা ও পেশাদারিত্ব আগামী প্রজন্মের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই  অ্যাওয়ার্ড প্রমাণ করে যে বাংলাদেশের স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ভূমিকা দিন দিন শক্তিশালী হচ্ছে।

‎উল্লেখ্য, নার্গিস জাহান দীর্ঘদিন ধরে যোগাযোগ, গলাধঃকরণ ও শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। পাশাপাশি এ বিষয়ে গবেষণা ও শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বর্তমানে  ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স এর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। একই সাথে তিনি নিউরোজেন  হেলথ কেয়ার ও বাংলাদেশ ইএনটি হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস এর একজন সক্রিয় সদস্যও।  

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9