জিপিএ-৫ পাওয়া ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাগলনাইয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ AM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০২ PM
জিপিএ-৫ পাওয়া ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা

জিপিএ-৫ পাওয়া ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা © টিডিসি ফটো

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাগলনাইয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের দিকনির্দেশনা দিতে অনুষ্ঠানে আয়োজন করা হয় ক্যারিয়ার ও একাডেমিক গাইডলাইন সেশন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফয়সাল ও সাব-এক্সিকিউটিভ মেম্বার মুশফিকা জান্নাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা। প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমান উল্লাহ মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর হোসেন মজুমদার, পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান ভুট্টু, ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. ফয়সাল ভূঁইয়া, শিক্ষানুরাগী মোহাম্মদ ফারুক, ছাগলনাইয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম খান, সমাজসেবক মো. সোহেল খন্দকার, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল হক বাবলু, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়ার সভাপতি মাহিম সাঈদ জিসান এবং ফেনী ইয়ুথ ক্লাবের নির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলাম আশির।

একাডেমিক গাইডলাইন সেশনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাগলনাইয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাবিয়া সুলতানা কাওসার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও রাজশাহী ডিবেটিং ফোরামের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার মঈনুল হাসান দ্বীপু। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের পরিকল্পনা, একাডেমিক রোডম্যাপ ও লক্ষ্য নির্ধারণের বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমান উল্লাহ মজুমদার বলেন, ‘এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর একজন শিক্ষার্থীর প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত এইচএসসি পরীক্ষার পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাওয়া। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও নৈতিকতা ও মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শিক্ষক ও গুরুজনদের পরামর্শ অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, ‘জীবনের সাময়িক সাফল্যে অহংকারী না হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’

সমাপনী বক্তব্যে ছাগলনাইয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু শুয়াইব উপল পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশের সময় তরুণদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘এআই ইউজ করে আমরা আমাদের কাজে লাগাব, এআই যেন আমাদের চিন্তা ও কাজের সক্ষমতাকে নিয়ন্ত্রণ না করে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ পাওয়া ১১০ শিক্ষার্থীর হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক এ আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950